বিমূর্ত উইকিপিডিয়া: ভূমিকা
বিমূর্ত উইকিপিডিয়া কী?
বিমূর্ত উইকিপিডিয়া হল উইকিপিডিয়ার একটি সহ-প্রকল্প।
উইকিপিডিয়ার লক্ষ্য হলো এমন একটি বিশ্ব গড়ে তোলা, যেখানে প্রত্যেক মানুষ সমস্ত জ্ঞানের সমষ্টিতে প্রবেশাধিকার পায়। বিমূর্ত উইকিপিডিয়া উইকিপিডিয়া ও এর সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অবদান রাখা স্বেচ্ছাসেবী সম্প্রদায়কে আরও কার্যকরভাবে জ্ঞানের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে।
উইকিপিডিয়ায় ৩০০টিরও বেশি ভাষায় ২০ মিলিয়নের বেশি বিষয় নিয়ে নিবন্ধ রয়েছে। কিন্তু এই ভাষাগুলোর কোনোটিই একা এই ২০ মিলিয়ন বিষয়ের জ্ঞান পুরোপুরি উপলভ্য করে না: ইংরেজিতে রয়েছে ৭ মিলিয়নের বেশি নিবন্ধ, ক্রোয়েশীয় ভাষায় ২,৩০,০০০, এবং সোয়াহিলিতে ১,০০,০০০। আপনি যদি এই ভাষাগুলো না জানেন তবে সেই জ্ঞান আপনার জন্য সহজে উপলভ্য নয়। আর সাম্প্রতিক কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির কারণে যান্ত্রিক অনুবাদ অনেক উন্নত হলেও এখনও এটি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখানে অনেক ভাষার ক্ষেত্রে নির্ভরযোগ্য অনুবাদ তৈরি করা যায়।
বিমূর্ত উইকিপিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর না করেই এটি সম্ভব করে। প্রতিটি ধাপ মানব নিয়ন্ত্রণে থাকে এবং স্বেচ্ছাসেবীদের জন্য উন্মুক্ত ও সম্পাদনাযোগ্য। এখানে কোনো হ্যালুসিনেশন নেই, কোনো ব্যাখ্যাতীত বা সংশোধনের অযোগ্য ভুল নেই: কিছু ভুল থাকলে তা ঠিক করা মাত্র এক ধাপ দূরে এবং পাঠ্য কীভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা রয়েছে। এটি এমন কোনো সম্ভাবনাভিত্তিক মডেল নয় যা প্রতিবার অনুমানের ভিত্তিতে কেনিয়ার রাজধানী নির্বাচন করবে। বরং এটি হল মানুষের দ্বারা সংরক্ষিত ও নিয়ন্ত্রিত জ্ঞান।
কিভাবে বিমূর্ত উইকিপিডিয়া কাজ করে?
বিমূর্ত উইকিপিডিয়ায় নিবন্ধগুলো মানবভাষা নিরপেক্ষ একটি উপস্থাপনায় সংরক্ষিত হয়। বিমূর্ত উইকিপিডিয়ার ইন্টারফেস স্বেচ্ছাসেবী অবদানকারীদের সেই ভাষা-নিরপেক্ষ উপস্থাপনা তৈরি ও রক্ষণাবেক্ষণের সুযোগ দেয়। পরবর্তী ধাপে, এই উপস্থাপনাকে মানবভাষায় পাঠ্যে রূপান্তর করা হয়। এটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ধাপগুলোও স্বেচ্ছাসেবীদের একটি সম্প্রদায় উইকিফাংশন্স দ্বারা তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। এই ধাপগুলো উইকিউপাত্তে থাকা তথ্য ব্যবহার করতে পারে যেমন জনসংখ্যার সংখ্যা, জন্মতারিখ বা অনিয়মিত ব্যাকরণগত রূপ, যেগুলোও স্বেচ্ছাসেবী সম্প্রদায় দ্বারা উইকিউপাত্ত প্রকল্পে সংযোজিত ও রক্ষণাবেক্ষিত হয়।
ধাপে ধাপে নির্দেশনার জন্য সাহায্য:কীভাবে একটি নিবন্ধ তৈরি করবেন দেখুন।
চলুন একটি উদাহরণ অনুসরণ করি: নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। বিমূর্ত উইকিপিডিয়ায় এটি এভাবে সংরক্ষিত হতে পারে:
অথবা, যদি আমরা এই শনাক্তকারীগুলোর জন্য ইংরেজি লেবেল ব্যবহার করি:
এটি উইকিফাংশন্স হতে একটি ফাংশন কল। ভাষার ভিত্তিতে অন্য আরেকটি ফাংশন কল করা হতে পারে। ইংরেজির ক্ষেত্রে আমরা নিম্নলিখিত ফাংশন কলটি পাই:
এবং এর ফলে যে ইংরেজি পাঠ্যটি পাওয়া যায়
যদি আমরা জার্মান ভাষা নির্বাচন করতাম তবে আরেকটি ফাংশন কল করা হতো:
এবং এর ফলে পরবর্তীতে নিম্নলিখিত জার্মান পাঠ্যটি পাওয়া যেত:
An example with more languages can be found here.
বিমূর্ত উইকিপিডিয়া উইকিমিডিয়া আন্দোলনের বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে এবং তাদের একসঙ্গে কাজ করার সুযোগ দেয়। উইকিউপাত্ত থেকে বহু বিষয়ে মৌলিক লেক্সিকাল তথ্য ও কাঠামোবদ্ধ তথ্য, উইকিফাংশন্স থেকে প্রয়োজনীয় গণনাকে ধারণকারী ফাংশনসমূহ, এবং উইকিমিডিয়া কমন্স থেকে চিত্র ও মানচিত্র সবকিছুই বিমূর্ত উইকিপিডিয়ায় একত্রে সংযুক্ত করা হয় এবং উইকিপিডিয়ার ৩০০টিরও বেশি ভাষার সংস্করণের জন্য উপলভ্য করা হয়।
বিমূর্ত উইকিপিডিয়ার লক্ষ্য হলো আরও বেশি ভাষায় আরও বেশি মানুষের কাছে জ্ঞান পৌঁছে দেওয়া, এবং স্বেচ্ছাসেবী সম্পাদকদের আরও কার্যকরভাবে কাজ করার ও ভাষা নির্বিশেষে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করা। জ্ঞানের উন্নতিগুলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন উইকিপিডিয়ায় ছড়িয়ে পড়বে, ভুলগুলো দ্রুত শনাক্ত হবে এবং আরও কার্যকরভাবে সংশোধন করা যাবে এবং ভাষাভিত্তিক সহযোগিতাও সম্ভব হবে। আমরা সেই ভাষাগত বাধাগুলো ভেঙে দিচ্ছি যা জ্ঞানকে বিচ্ছিন্ন করে রাখে।